সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আগামী বছরের অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। তবে এবার মেলা শুরু হবে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার বাংলা একাডেমির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।

বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন হবে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আয়োজকদের মতে, সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অংশগ্রহণকারীদের সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বইমেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শিগগিরই শুরু করা হবে বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com