জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন কৌঁসুলিরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জাপানের কৌঁসুলিরা ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনযোকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন।

বৃহস্পতিবার নারা জেলা আদালতে তার বিচারের ১৫তম শুনানির দিন হত্যা এবং অন্যান্য অভিযোগে ইয়ামাগামি তেৎসুইয়াকে এই শাস্তি দেওয়ার আবেদন জানান কৌঁসুলিরা।

তারা বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে এমন গুরুতর অপরাধ এর আগে আর ঘটেনি। তারা বলেন যে এই ঘটনার পেছনে আসামীর প্রাথমিক জীবনের প্রভাব ছিল অত্যন্ত সীমিত।

ইয়ামাগামির বিরুদ্ধে অভিযোগ, তিনি পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারাভিযানের সময় আবেকে ঘরে তৈরি বন্দুক দিয়ে গুলি করেন।

অক্টোবরে বিচার শুরু হওয়ার সময় ৪৫ বছর বয়সী আসামী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন। তাকে কতটা কঠোর শাস্তি দেওয়া হয়, সেদিকে এখন মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে।

শুনানির সময় ইয়ামাগামির আইনজীবীরা, তাকে যে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বড় হতে হয়েছে, সেই বিষয়টি বিবেচনায় আনার জন্য আবেদন জানান।

আইনজীবীরা বলছেন যে ইয়ামাগামির মা ইউনিফিকেশন চার্চ নামে বহুল পরিচিত একটি ধর্মীয় গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন, যা পরিবারের জন্য যথেষ্ট সমস্যার সৃষ্টি করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com