নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিদেশি দূতাবাসগুলোকে আশ্বস্ত করল ঢাকা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেওয়া হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোকে অবহিত করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বিদেশি কূটনীতিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে—এ বিষয়টি কূটনীতিকদের অবহিত করা হয়। একই সঙ্গে তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সতর্ক ও প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কূটনীতিকদের আশ্বস্ত করা হয়।

এ সময় ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ—এ কথাও স্পষ্টভাবে জানানো হয়। ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com