ছায়ানট ভবনে ভাঙচুর-আগুন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

মি. ইসলাম জানান, একদল হামলাকারী ভবনটিতে ঢুকে পড়ে। ভাঙচুর চালায় তারা।

টেলিভিশন লাইভে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।

“ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে,” বলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পরে আইনশৃঙ্খলাবাহিনী হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com