শাহবাগে প্রস্তুত হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ, যান চলাচল বন্ধ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেয় ডাকসু। সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা। বিভিন্ন স্থান থেকে জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন শাহবাগে। সেখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও। ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি সাদিকে কায়েম শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেন।

এর আগে গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোর কার্যালয় ও পরে ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com