ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক পেইজ বন্ধ করল মেটা

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিষয়টি দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। বর্তমানে দুটি পেজই সার্চ করলেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সূত্র জানায়, ইলিয়াস হোসেন নামে প্রায় ২০ লাখের বেশি অনুসারী থাকা একটি ভেরিফায়েড ফেসবুক পেজ গতকাল রিমুভ করা হয়। ওই পেজটি অপসারণের পর তিনি প্রায় ৮ লাখের বেশি অনুসারী থাকা আরেকটি ফেসবুক পেজে সক্রিয় হন। তবে সেটিও আজ মেটা রিমুভ করে দিয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালিয়ে দুটি ভবনে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, হামলার সময় ইলিয়াস হোসেনের ওই দুটি ফেসবুক পেজ থেকেই হামলা সফল করার আহ্বান জানিয়ে ধারাবাহিকভাবে পোস্ট দেওয়া হয়।

এর পরদিনই প্রথমে তার বড় ভেরিফায়েড পেজটি এবং একদিনের ব্যবধানে দ্বিতীয় পেজটিও মেটা কর্তৃপক্ষ রিমুভ করে।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোনো ধরনের সহিংসতা উসকে দেওয়া বা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট প্রকাশ নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় এবং সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পেজ বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com