সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে এই শোকবার্তা হস্তান্তর করেন।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সাক্ষাতে ড. জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সরাসরি জাতীয় সংসদ ভবনে যান।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com