সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তসহ দেশের নানা জেলা থেকে মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে। শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় নেত্রীকে বিদায় জানাতে বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেটসহ আশপাশের সব সড়ক ও উন্মুক্ত স্থান মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে, তবে শৃঙ্খলার সঙ্গে মানুষ জানাজায় অংশ নেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশের রাজনীতিতে তার প্রভাব ও জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com