স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর ফলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সরাসরি ভূমিকা পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে দায়িত্ব পালনকালে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ প্রজ্ঞাপনটি জারি করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com