সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

বিসিসিআই’র নির্দেশনার পর মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার প্রেক্ষিতে আসন্ন আইপিএল মৌসুমের আগে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফলে ২০২৬ আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আর দেখা যাবে না তাকে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কেকেআর বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ফ্র্যাঞ্চাইজিটি তাদের সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মোস্তাফিজ সংক্রান্ত পোস্ট, ছবি ও ভিডিও সরিয়ে ফেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আইপিএলের নিয়ম অনুসারে কেকেআরকে একজন প্রতিস্থাপন খেলোয়াড় দলে নেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

এর আগে শনিবার সকালে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে তার পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমোদন দেবে বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে ভারতের বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। যদিও শুরুতে বিসিসিআই ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।

উল্লেখ্য, এটিই ছিল মোস্তাফিজুর রহমানের প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ। এর আগে আইপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে আট মৌসুম খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। আইপিএলে এখন পর্যন্ত ৬৫টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১৬ সালে অভিষেক মৌসুমেই আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com