সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় মোবাইল ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। জবাবে জলকামান, লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রবিবার সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন ব্যবসায়ীরা। এরপর থেকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে জড়ো হয়ে সড়কে পরিবারসহ অবস্থান নেন ব্যবসায়ীরা। দুপুর ১২টার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে পুলিশ। এর আগে ব্যবসায়ীর জড়ো হয়ে রাস্তায় নামার আগেই আটক হন বেশ কয়েকজন। এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন কয়েকশ ব্যবসায়ী।

গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।

সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে এনইআইআর পদ্ধতি চালু করেছে অন্তবর্তী সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com