জানুয়ারি মাসের জন্য এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা থেকে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
আর নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে এক হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়।