সাম্প্রতিক :
নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন হামলার পর জাপানের টাস্কফোর্স গঠন

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং সেখানে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে জাপান সরকার।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাকাসে অবস্থিত জাপানি দূতাবাসের মাধ্যমে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ভেনেজুয়েলায় বসবাসরত জাপানি নাগরিকদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতেই এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এ ছাড়া টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে একটি প্রতিক্রিয়া সদর দপ্তর (রেসপন্স হেডকোয়ার্টার) স্থাপন করা হয়েছে। এই সদর দপ্তরের নেতৃত্বে রয়েছেন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় বিষয়ক ব্যুরোর প্রধান ইশিযে মোতোইয়ুকি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ভেনেজুয়েলায় আনুমানিক ১৬০ জন জাপানি নাগরিক বসবাস করছেন। এখন পর্যন্ত তাদের কেউ আহত হয়েছেন বা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

জাপান সরকার পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং প্রয়োজনে নাগরিকদের নিরাপত্তায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com