সাম্প্রতিক :
ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ছাড়ালো ৩ হাজার কোটি টাকা শূন্য হাতে আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় দুই বছর পরপর ভাড়া বাড়ানোর নির্দেশিকা ডিএনসিসির আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম যেতে চান থাইল্যান্ড, মেলেনি অনুমতি ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি তুমুল বিতর্কে পর পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে।  শনিবার (৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া প্রেস সচিব সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সালেহ শিবলী বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রীজে একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। প্রবাস জীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিবলী গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফেলো হিসেবেও কাজ করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com