পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব : সিইসি

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। সোমবার সকালে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে আপিল দাখিল করা যাবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী কোনো সংস্থা অথবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক আপিল দাখিলের সুবিধার্থে ১০টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com