সাম্প্রতিক :
ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ছাড়ালো ৩ হাজার কোটি টাকা শূন্য হাতে আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় দুই বছর পরপর ভাড়া বাড়ানোর নির্দেশিকা ডিএনসিসির আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম যেতে চান থাইল্যান্ড, মেলেনি অনুমতি ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি তুমুল বিতর্কে পর পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসার পর এবার কলম্বিয়া ও কিউবার সরকারকে লক্ষ্য করে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৪ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে একজন ‘অসুস্থ ব্যক্তি’ শাসন করছেন, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন।

ট্রাম্প দাবি করেন, কলম্বিয়ার বর্তমান সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে ট্রাম্পের এসব মন্তব্য অঞ্চলজুড়ে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো সামরিক অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না—ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, ‘শুনতে ভালোই লাগছে।’ একইসঙ্গে তিনি কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কিউবা বর্তমানে পতনের মুখে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তিনি বলেন, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা ও দেশটির জ্বালানি তেল। ভেনেজুয়েলা এখন মার্কিন প্রভাবের আওতায় চলে আসায় কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন এলিট বাহিনী ডেল্টা ফোর্স ব্যাপক অভিযান চালায়। অভিযানে মাদুরোর অত্যন্ত সুরক্ষিত একটি ‘সেফ হাউস’ থেকে তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে প্রায় ২ হাজার ১০০ মাইল দূরে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে। আজ সোমবার স্থানীয় সময়ে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাকে হাজির করার কথা রয়েছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পরিবর্তনের পর ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য প্রতিবেশী দেশগুলোতে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com