সাম্প্রতিক :
ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ছাড়ালো ৩ হাজার কোটি টাকা শূন্য হাতে আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় দুই বছর পরপর ভাড়া বাড়ানোর নির্দেশিকা ডিএনসিসির আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম যেতে চান থাইল্যান্ড, মেলেনি অনুমতি ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি তুমুল বিতর্কে পর পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত : মহাপরিচালক

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে আনসার সদস্যদের সক্রিয় নজরদারি অব্যাহত আছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সব বিভাগের সঙ্গে সমন্বয় করে দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শুধু নির্বাচনকালীন সময় নয়, দেশ ও জাতির নিরাপত্তায় আনসার বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। অতীতে মহামারি, বন্যা ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে আনসার সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় এই বাহিনী সক্রিয়ভাবে কাজ করেছে।

তিনি আরও জানান, আনসার বাহিনীর সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগিতায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশেও প্রশিক্ষণ গ্রহণ করে আরও দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনসার ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও কর্মচারীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com