মুক্ত ভেনেজুয়েলা হবে আমেরিকার জ্বালানি কেন্দ্র: মারিয়া মাচাদো

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, একটি মুক্ত ও গণতান্ত্রিক ভেনেজুয়েলা উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রধান জ্বালানি হাবে পরিণত হতে পারে। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা দেশ হিসেবে ভেনেজুয়েলা এই সক্ষমতা অর্জনে পুরোপুরি প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলে উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাচাদো। তিনি বলেন, ভেনেজুয়েলা শুধু নিজের অর্থনৈতিক পুনরুদ্ধারই নয়, বরং পুরো আমেরিকা মহাদেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

মাচাদোর মতে, রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠিত হলে ভেনেজুয়েলার বিশাল তেল ও গ্যাস সম্পদ দক্ষভাবে কাজে লাগানো সম্ভব হবে। এতে দেশটি যুক্তরাষ্ট্রসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ কেন্দ্রে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলাকে মুক্ত করার লড়াই কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং দেশের অর্থনীতি পুনর্গঠন এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com