সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাই কমিশনে শেহবাজ শরীফ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। এ উপলক্ষে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন।

পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হাইকমিশনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকবইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তিনি মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং মূল্যবান সময় দিয়ে হাইকমিশনে এসে শোকবইয়ে স্বাক্ষর করায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com