সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে ছাত্র পরিচয়ে টিটিকে মারধর

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষককে (টিটি) মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পর টিকিট চেকিং শুরু করেন সিনিয়র টিটি তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮ থেকে ১০ জন যাত্রী নিজেদের ‘ছাত্র’ পরিচয় দিয়ে টিকিট ছাড়া ভ্রমণের কথা স্বীকার করেন। টিটি তাদের টিকিট কাটার অনুরোধ জানালে যাত্রীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় একই কোচে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছানো পর্যন্ত টিটি তার দায়িত্ব পালন করেন।

পরে ভৈরব স্টেশনে ট্রেন থেকে নামার পর স্টেশন এলাকায় ওই যাত্রীরা টিটিকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের মারমুখী আচরণ দেখে তারা দ্রুত এগিয়ে এসে টিটিকে উদ্ধার করেন। তারা বলেন, সময়মতো আমরা না এগিয়ে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। হামলাকারীরা ভৈরবের বাইরের লোক বলে জানা গেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী সিনিয়র টিটি তানজিম ফরাজি বলেন, ছাত্র পরিচয় দেওয়া যাত্রীরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানায়। তারা দাবি করে, তারাই দেশ স্বাধীন করেছে এবং তাদের টিকিটের প্রয়োজন নেই। পরে ভাড়া আদায়ের ঘটনায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে পাশের একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তারা আমাকে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যেতে বলে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

ভৈরব রেলওয়ে স্টেশন অফিসার মো. ইউসুফ বলেন, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভৈরবের বাসিন্দা নন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, টিটিকে মারধরের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com