সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

সাবেক মেয়র আতিক ও তার স্ত্রী–কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সাইফুজ্জামান আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আবেদনে উল্লেখ করা হয়, আতিকুল ইসলাম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম, মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয়ে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদক জানায়, অনুসন্ধানকালে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে যে, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকাসহ অন্যান্য এলাকায় এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ রয়েছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করতে পারেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com