সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজ দেশের নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দেশটির ভার্চুয়াল দূতাবাস এক জরুরি নির্দেশনায় জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বিস্তৃত হচ্ছে এবং পরিস্থিতি যে কোনো সময় সহিংস রূপ নিতে পারে।

নির্দেশনায় বলা হয়, ইরানে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। এর ফলে ব্যাপক গ্রেপ্তার, আহতের ঘটনা, সড়ক অবরোধ, গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, যা দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

চলমান সংকটের প্রভাবে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

নির্দেশনায় আরও বলা হয়, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা ধরে নিয়ে বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখারও আহ্বান জানানো হয়েছে।

যেসব মার্কিন নাগরিক বর্তমানে ইরান ছাড়তে সক্ষম নন, তাদের জন্য বিশেষ সতর্কতাও দিয়েছে দূতাবাস। বলা হয়েছে, তারা যেন নিজ নিজ বাসস্থান অথবা অন্য কোনো নিরাপদ ভবনে আশ্রয় নেন এবং পর্যাপ্ত খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখেন।

এ ছাড়া যেসব এলাকায় আন্দোলন ও সংঘর্ষ চলছে, সেসব এলাকায় না যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com