সাম্প্রতিক :
কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন উন্নয়নে নজর নেই, তবু বাড়ছে বিদেশি ঋণ: অর্থনীতি ঝুঁকিতে স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ রয়টার্সকে তারেক রহমান, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা ‘ব্যালটের সিল বানানোর ঘটনায় জামায়াত নেতা জড়িত’—আদালতে সোহেলের স্বীকারোক্তি প্যারোলে মুক্তি মেলেনি, আওয়ামী লীগ কর্মীর বাবার মরদেহ এলো কারাগারে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এ নির্বাচন শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক মহলের কাছেও গুরুত্ব বহন করছে। নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সেদিকে যেমন দেশের মানুষ তাকিয়ে আছেন, তেমনি বিদেশিরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও যুক্ত রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী প্রয়োজন, সে সিদ্ধান্ত জনগণ নিজেরাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার জরুরি, সেগুলো বাস্তবায়ন করা হবে। দেশের দীর্ঘমেয়াদি মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করেছি, যদিও সবকিছু শেষ করা সম্ভব হয়নি। এসব উদ্যোগ জনগণের স্বার্থেই নেওয়া হয়েছিল। অতীতে দেখা গেছে, একটি সরকার যে কাজ শুরু করে, পরবর্তী সরকার এসে তা অনেক সময় বাতিল করে দেয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন ভালো উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যান। বাংলাদেশের সম্ভাবনা অনেক, তবে আরও দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com