সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। এই আসনে ছেলে যেখানে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে বাবা সরাসরি মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে।

১০ দলীয় জোটের হয়ে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাজফুজ আলমের ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন আজিজুর রহমান। এসব পথসভায় তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, পরিবার তার ব্যক্তিগত বিষয় হলেও রাজনীতি তার আদর্শের জায়গা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তবে ছেলে হিসেবে মাহবুব আলমের জন্য তিনি দোয়া করেন বলেও উল্লেখ করেন।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ঘটনাটি তার নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। এ বিষয়ে বাবার কাছেই প্রশ্ন করা যেতে পারে বলে জানান তিনি।

বাবা-ছেলের ভিন্ন রাজনৈতিক অবস্থানকে ঘিরে লক্ষ্মীপুর-১ আসনের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com