কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে শেখ মুজিব-এর ছবি টাঙানোর ধারাবাহিকতার মধ্যে কক্সবাজারেও একই ধরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কক্সবাজার আইনজীবী সমিতি ভবনের একটি ব্যক্তিগত চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছেন তিন আইনজীবী।

জানা গেছে, ওই চেম্বারে বসেন আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল এবং নূরুল ইসলাম নাহিদ। তাঁদের ভাষ্য অনুযায়ী, ছবি টাঙানোর সময় আওয়ামী ঘরানার আরও কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু গণমাধ্যমকে জানান, কয়েক বছর আগে তিন সহপাঠী মিলে চেম্বারটি চালু করার সময়ই বঙ্গবন্ধুর ছবি টাঙানোর পরিকল্পনা করা হয়েছিল। সে সময় ছবিটি টাঙানোর জন্য ফ্রেমও প্রস্তুত করা হয়েছিল। তবে ৫ আগস্ট-পরবর্তী সময়ে জেলা জজ আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ছবিটি সরিয়ে রাখা হয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর পুনরায় যথাযোগ্য মর্যাদায় চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে। ছবিটি টাঙানোর পর থেকে তাঁরা কোনো ধরনের হুমকি বা হয়রানির মুখে পড়েননি বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com