সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সরাইল উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনা বাড়তে থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি পুষ্পস্তবক অর্পণ না করেই এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাঁকে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ফুল না দিয়েই ফিরে যেতে বাধ্য হন।

খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার দিকে তাঁর সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ সময় আব্দুল আহাদ নামে তাঁর এক আহত কর্মীর অবস্থাও তুলে ধরেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com