বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জামিন

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

২০১৭ সালের একটি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২১০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসও।

ওই মামলায় আত্মসমর্পণের পর ইউনুসের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। মামলার অন্যান্য আসামিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com