গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতের পক্ষাবলম্বনের অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান-কে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে রোববারও সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক-কে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেবেন অপসারিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে। অন্যদিকে ফয়জুর রহমানকে বদলি করে এনডিসিতে পাঠানো হয়েছে।

এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজ-এর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ-কে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান-কে এমআইএসটির কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান-কে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এই রদবদলকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com