সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতিবছরের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান–এ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

তবে আবহাওয়া প্রতিকূল হলে এই জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ স্থানান্তর করা হবে।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়–এর সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জামাত স্থানান্তরের প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন–এর মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, প্রধান জামাতের ইমামতি, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সঞ্চালনার জন্য বিশিষ্ট আলেম, ক্বারী ও উপস্থাপকদের একটি তালিকা প্রস্তুত করবে ইসলামিক ফাউন্ডেশন। সেই তালিকা থেকে ধর্ম মন্ত্রণালয় চূড়ান্তভাবে ইমাম ও ক্বারীদের মনোনীত করবে। মূলত ঈদুল ফিতর উদযাপনের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতেই আগাম এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com