সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। কোম্পানি থেকে পাওয়া সীমিত পরিমাণ জ্বালানি দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ সময় বিরামহীন কাজের কারণে পাম্পে কর্মরত শ্রমিকরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন। একই সঙ্গে জ্বালানির ঘাটতি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এ অবস্থায় যেকোনো সময় পেট্রোল পাম্পগুলো কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটি অভিযোগ করেছে, জ্বালানি বিক্রির সময় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় অনেক স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছেন। এতে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে গিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। কোথাও কোথাও লাঠিসোঁটা নিয়ে পাম্পে হামলার ঘটনাও ঘটেছে। এতে পাম্প মালিক ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংগঠনটির মতে, জ্বালানি পরিবহনের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হয়েছে। ডিপো থেকে ট্যাংকারে তেল আনার পথে লুটপাটের আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না নিলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছে তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com