ইরানে থাকা প্রবাসীরা দেশে ফিরতে চাইলে সকল ব্যবস্থা করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান–এ অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দেশে ফিরতে চাইলে তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২২ মার্চ) বিকেলে সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে দেশের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পায়। ইরানে অবস্থানরত প্রবাসীদের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সহায়তায় সরকার প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে ইরানের আশপাশের বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com