সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়লেও দীর্ঘদিন ধরে এর মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে ঢাকা। ঈদুল ফিতরের সময় কিছুটা স্বস্তি মিললেও সরকারি ছুটির শেষদিন সোমবার (২৩ মার্চ) আবারও রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর তথ্যানুযায়ী, সকালবেলায় ১৮৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার শীর্ষে রয়েছে বেইজিং, যেখানে একিউআই স্কোর ১৯০। এছাড়া ১৭৫ স্কোর নিয়ে লাহোর তৃতীয় এবং ১৬৪ স্কোর নিয়ে কলকাতা চতুর্থ স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই (Air Quality Index) স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়, যা সাধারণ মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com