সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লি-এর হায়দ্রাবাদ হাউসে আজ বুধবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে বৈঠকের আলোচ্যসূচিতে থাকছে বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু, পলাতক আসামিদের প্রত্যর্পণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিয়েও আলোচনা হতে পারে।

একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধজনিত সংকট নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন খলিলুর রহমান।

এর আগে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে তিনি মঙ্গলবার দিল্লিতে পৌঁছান। বাংলাদেশ সরকার এ সফরকে শুভেচ্ছা সফর হিসেবে আখ্যায়িত করেছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ৯ এপ্রিল সকালে এস জয়শঙ্কর ও খলিলুর রহমান একই সঙ্গে মরিশাসগামী একটি ফ্লাইটে যাত্রা করবেন। এই দীর্ঘ সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এ যাত্রাপথে দুই দেশের মন্ত্রীদের মধ্যে একান্ত পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com