📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
সাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মনসাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মন

চলে গেলেন জাপানে বাংলা সাংবাদিকতার পথিকৃৎ মনজুরুল হক

শেয়ার করুন:FacebookXLINE

চলে গেলেন মনজুরুল হক ভাই… অথচ কথা ছিল, আরও একবার দেখা হবে! কিছু মানুষের চলে যাওয়া শুধু শূন্যতা তৈরি করে না, রেখে যায় কিছু অপূর্ণতা, কিছু না-বলা কথা, কিছু অধরা স্মৃতি। মনজুরুল হক ভাইয়ের চলে যাওয়ার সংবাদটি আমাকে তেমনই এক গভীর বেদনার মুখোমুখি করেছে। জাপানে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসের অগ্রপথিকদের জীবন, সংগ্রাম, স্মৃতি ও অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জাপান বাংলা প্রেসের উদ্যোগে শুরু করেছি প্রামাণ্যচিত্র ‘পথ দেখায় কেউ কেউ’। এই প্রামাণ্যচিত্রের অংশ হিসেবে জাপানে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার পথিকৃৎদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছিলাম। টোকিওর আকাবানে বিবিও হলে আয়োজিত সেই ব্যতিক্রমী অনুষ্ঠানে মনজুরুল হক ভাইকেও সম্মাননা প্রদান করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কথা হয়েছিল, আমি নিজেই তাঁর বাসায় যাব। তাঁর হাতে সম্মাননা স্মারকটি তুলে দেব। পাশাপাশি ‘পথ দেখায় কেউ কেউ’ প্রামাণ্যচিত্রের জন্য তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, জাপানে বাংলা সংবাদপত্রের বিকাশ, নানা অভিজ্ঞতা ও স্মৃতিময় দিনগুলোর কথা ক্যামেরায় ধারণ করে নিয়ে আসব। কত কথা জানার ছিল তাঁর কাছে! কত ইতিহাস, কত অজানা অধ্যায়, কত স্মৃতি হয়তো জমা ছিল তাঁর বুকের ভেতর! কিন্তু সেই যাওয়া আর হলো না। সেই সাক্ষাৎকারও নেওয়া হলো না। সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেওয়ার ইচ্ছাটুকুও অপূর্ণ থেকে গেল। মনজুরুল হক ভাই, আপনি কোনো পূর্বঘোষণা ছাড়াই চলে গেলেন। জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে লেখালেখি, সাংবাদিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে আপনার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আপনি প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আপনার দীর্ঘ পথচলা জাপানে বাংলা সাংবাদিকতার ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষ চলে যায়, কিন্তু তাঁর কর্ম, স্মৃতি ও অবদান থেকে যায়। আপনার মতো মানুষের জীবন ও কর্মই আগামী প্রজন্মকে পথ দেখাবে। আজ বড় আফসোস হচ্ছে, আপনার মুখে আপনার জীবনের গল্পগুলো শোনা হলো না। আপনার কণ্ঠে ধারণ করা হলো না জাপানে বাংলা সাংবাদিকতার ইতিহাসের অনেক অমূল্য অধ্যায়। ‘পথ দেখায় কেউ কেউ’—এই প্রামাণ্যচিত্রে আপনার অনুপস্থিতি আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকবে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑