নিজস্ব প্রতিবেদক
বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেছেন, নিজের দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। একটি জাতির প্রকৃত পরিচয় তার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের মধ্যেই বেঁচে থাকে বলে মনে করেন তিনি।
এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার অর্থ নিজের শিকড়কে ভুলে যাওয়া নয়। নিজের ঐতিহ্যকে ধারণ করে, তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিশ্বমঞ্চে নিজের পরিচয় তুলে ধরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মতভেদ ও সমালোচনা থাকলেও নিজের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়ের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা কখনো হারিয়ে ফেলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিও: https://facebook.com/reel/2138901610187965/




