📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত এখন ভারতের: আইনমন্ত্রী

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন এ বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারের বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।”

তিনি জানান, শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন; ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানো হবে।

শেখ হাসিনা আইনি সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করা হলে সেটিই একটি আইনি প্রক্রিয়া। তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের ক্ষেত্রে বিলম্ব মার্জনার আইনগত সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের কথাও তুলে ধরেন।

আইনমন্ত্রী আরও জানান, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন; তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑