`পথ চলে সবাই পথ দেখায় কেউ কেউ’ : মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান’র ইয়ার ইন্ড পার্টি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, জাপান

জাপানে অনুষ্ঠিত হয়ে গেল জাপানস্থ বাংলাদেশী কমিউনিটির প্রথম আঞ্চলিক সংগঠন ‘মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানের’ ইয়ার ইন্ড পার্টি। রবিবার (২৪ ডিসেম্বর) মিসাতোসি তাকাসুচিকু বুংকা সেন্টারে এই পার্টি অনুষ্ঠিত হয়।

বিক্রমপুরের ভাগ্যকুল জমিদারবাড়িতে যখন ইলেক্ট্রিক বাতি জ্বলে, কলকাতা শহরে তখনও ইলেক্ট্রিসিটির সাথে পরিচিত হতে পারেনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাই পথ চলে। তবে পথ দেখায় কেউ কেউ। মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানে বাঙালি কমিউনিটির পথপ্রদর্শক। এটি এখন জাপানের ঐতিহ্যবাহী সংগঠন। অনেক সুনামের সাথে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এ সোসাইটির ব্যানারে। অনেক সংগঠন এখন নতুন হয়েছে যারা আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি কে অনুসরণ , অনুকরণ করত।

বক্তারা বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, বিক্রমপুরের ভাগ্যকুল জমিদারবাড়িতে যখন ইলেক্ট্রিক বাতি জ্বলে, কলকাতা শহরে তখনও ইলেক্ট্রিসিটির সাথে পরিচিত হতে পারেনি। সমৃদ্ধ এই ঐতিহ্যকে ধরেই আমাদের পথচলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিক্রমপুর সোসাইটি জাপানের সভাপতি বাদল চাকলাদার। বক্তব্য রাখেন মীর রেজাউল করিম, নাজমুল হোসেন রতন, সাদ্দাম হোসেন, মোফাজ্জল হোসেন, মো: মিঠু, দেলোওয়ার মোল্লা, মোল্লিক, জাপান বাংলা প্রেস ডট কম এর সম্পাদক মাহবুবুর রহমান বাবুসহ অনেকে। প্রাণবন্ত উপস্থাপনা করেন কামরুল হাসান লিপু।

বক্তব্য দিচ্ছেন বাদল চাকলাদার

সভাপতির বক্তব্যে বাদল চাকলাদার বলেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির বোনেনকাইতে মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির সকল পরিবারের সদস্যকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। এই বছরটি সুখ দুঃখ ও হাসি আনন্দ সবকিছু নিয়ে কেটেছে আমাদের, আগামি বছরটি আশা করি আমাদের জন্য অনেক আনন্দ ও সুখময় হবে ও আরো ভালো কাটবে । আজকে যারা আসতে পেরেছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ । যারা আসতে পারেনি তাদেরকে আমরা সবাই মিস করেছি এবং সকলের জন্য রহিল শুভ কামনা। আশা করি পরবর্তী অনুষ্ঠানে সবার সাথে আবার দেখা হবে। নতুন বছরের (২০২৪) আগাম শুভেচ্ছা জানাই সবাইকে ।

দুপুরের মধ্যাহ্নভোজ ও বিকেলের চা-নাস্তার মধ্যে দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠান।

বিজ্ঞাপন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com