নিজস্ব প্রতিবেদক
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে বিদায় সংবর্ধনা দেবে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। চলতি মাসেই দায়িত্বকাল শেষ করে তিনি দেশে ফিরে যাচ্ছেন।
প্রবাসীবান্ধব রাষ্ট্রদূত হিসেবে পরিচিত দাউদ আলীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় টোকিওর ইকেবুকুরোর ইকে-বিজ হলে (IKE Biz) অনুষ্ঠানটি হবে। ঠিকানা: 2-37-9 Nishi-Ikebukuro, Toshima City, Tokyo (ইকেবুকুরো নিশিগুচি পার্কের পেছনে)।

অনুষ্ঠানটির আয়োজক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, জাপান। আয়োজনে জাপানে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশির আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।




