সাম্প্রতিক :
মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’ দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে নোটিশ উত্থাপন, সংসদে বাগবিতণ্ডা

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে নোটিশ উত্থাপনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এ নোটিশ উত্থাপন করেন।

তিনি স্পিকারের উদ্দেশে বলেন, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ আহ্বানের বিষয়ে তিনি যথাযথ প্রক্রিয়ায় নোটিশ উত্থাপন করেছেন এবং এ বিষয়ে আলোচনা করার অনুমতি চান।

নোটিশ উত্থাপনের পর স্পিকার সরকারদলীয় চিপ হুইপ নূরুল ইসলাম মনিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি বলেন, এ ধরনের বিষয়ে আলোচনা সাধারণত প্রশ্নোত্তর পর্ব ও একাত্তর বিধির পরে হয়ে থাকে। তিনি প্রস্তাব করেন, নির্ধারিত সময় অনুযায়ী পরে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।

এরপর স্পিকার বিরোধীদলীয় নেতার দৃষ্টি আকর্ষণ করলে ডা. শফিকুর রহমান বলেন, স্পিকারের পূর্ব নির্দেশনা অনুযায়ীই তিনি নোটিশ উত্থাপন করেছেন এবং এটি তার সাংসদীয় অধিকার ও দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গ্রহণ করা হবে।

পরবর্তীতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনিও নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর ও একাত্তর বিধির পর বিষয়টি আলোচনার পক্ষে মত দেন।

এ সময় বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলামও নোটিশটি আলোচনায় নেওয়ার অনুরোধ জানান। তবে সরকারদলীয় চিপ হুইপ এ প্রস্তাবের বিরোধিতা করেন।

পরিস্থিতি বিবেচনায় স্পিকার সিদ্ধান্ত দেন যে, একাত্তর বিধির পর সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত এ নোটিশটি আলোচনার জন্য গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com