সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বদলির আদেশ দিয়ে এ তারিখ নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মামলায় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করেন আদালত এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান, যা আদালত মঞ্জুর করেন। পরবর্তীতে ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরের জন্য গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখলে নেন এবং পরে সেটি রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, একই ধরনের অভিযোগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় এর আগে তাদের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com