📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
সাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মনসাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মন

জাপানে বাংলাদেশি বৌদ্ধদের প্রথম কঠিন চীবর দানোৎসব উদযাপন

শেয়ার করুন:FacebookXLINE

জাপানে বাংলাদেশি বৌদ্ধদের প্রথম কঠিন চীবর দানোৎসব উদযাপন

টোকিও, জাপান:

জাপানের মাটিতে নতুন ইতিহাস রচনা করলেন প্রবাসী বাংলাদেশি বৌদ্ধরা।

নবপ্রতিষ্ঠিত ‘তথাগত বুদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানশ্রেষ্ঠ ও দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।

গত ২২ নভেম্বর (রোববার) জাপানের তোচিগি প্রিফেকচারের ইউয়ু প্লাজায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই মহতী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথাগত বুদ্ধ বিহার এবং জাপানপ্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি জাপান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করে ভিক্ষুসংঘের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়। ধর্মীয় আলোচনা, পুণ্যদান ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয় এই পুণ্যময় আয়োজন।

বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাপুণ্যের কাজ হিসেবে বিবেচিত। প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য অনুসারে, বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবর দানের মাধ্যমে এই উৎসব পালন করা হয়।

আয়োজকদের কাছে এবারের আয়োজন ছিল জাপানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে অশান্ত বিশ্বে হিংসা-বিদ্বেষ ও সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রত্যাশায় পুণ্য উৎসর্গ করেন উপস্থিত পুণ্যার্থীরা।

জাপানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের পাশাপাশি বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আন্তর্জাতিক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের এক মিলনমেলায়।

প্রবাসের মাটিতে নতুন প্রতিষ্ঠিত এই বুদ্ধ বিহারে প্রথমবারের মতো কঠিন চীবর দানোৎসব আয়োজনের মধ্য দিয়ে জাপানে বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑