সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় আছেন—এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
বিকেল ৩টার পর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বাসার সামনে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের উপস্থিতি দেখা যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘আমরা ওই বাসায় একটা তথ্য পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, দুইজন নারী পুলিশ বাসার ভেতরে গিয়েছিলেন, তবে কিছু বের করেননি। তারানা হালিম সরকার পতনের পরই দেশ ছেড়েছেন বলেও জানান তিনি।
ছবি: সংগৃহীত




