কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের উদ্যোগের অংশ হিসেবে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির নেতারা। এর আগে রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঐক্যের জন্য শর্ত দিয়েছেন—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত করা ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন। জামায়াতে ইসলামী এখনো শর্ত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর সব দলকে নিয়ে সংলাপ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।




