📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিদুই আ.লীগারের পাশে বসে পাপিয়া বললেন, জামায়াত-এনসিপির সাথে টকশো করব নামতামতকিংবদন্তির মহাপ্রয়াণশোবিজনিজের দেশের সংস্কৃতি ভুলে যেও না: বিবি রাসেলবাংলাদেশজলবায়ু প্রকল্পের বেসলাইন জরিপে এআরটি ল্যাব ও পল্লীশ্রীর চুক্তিশোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষবাংলাদেশএক বছরের বেশি সময় পর ভরিতে ২ লাখ টাকার নিচে নামল স্বর্ণের দামরাজনীতিদুই আ.লীগারের পাশে বসে পাপিয়া বললেন, জামায়াত-এনসিপির সাথে টকশো করব নামতামতকিংবদন্তির মহাপ্রয়াণশোবিজনিজের দেশের সংস্কৃতি ভুলে যেও না: বিবি রাসেলবাংলাদেশজলবায়ু প্রকল্পের বেসলাইন জরিপে এআরটি ল্যাব ও পল্লীশ্রীর চুক্তিশোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষবাংলাদেশএক বছরের বেশি সময় পর ভরিতে ২ লাখ টাকার নিচে নামল স্বর্ণের দাম

কিংবদন্তির মহাপ্রয়াণ

শেয়ার করুন:FacebookXLINE

কিংবদন্তির মহাপ্রয়াণ

বদরুল বোরহান

জাপান গার্ডেন সিটি, ঢাকা

সদ্য প্রয়াত, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট লেখক, অধ্যাপক, অনুবাদক, প্রাবন্ধিক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা জাপান প্রবাসী সাংবাদিক জনাব মন্জুরুল হক ভাইয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি।

গতকাল ২২ নভেম্বর/২০২৬(রবিবার) তিনি টোকিওস্থ নিজ বাসভবণে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৭৪।

মন্জুভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ও হৃদ্যতা দীর্ঘদিনের। সেই নব্বই দশকের শুরু থেকে। বাংলাদেশ সাংবাদিক লেখক-ফোরাম শীর্ষক সংগঠন থেকে। তিনি ছিলেন উপদেষ্টা। সম্ভবতঃ ১৯৯৯–২০০০ সাল পর্যন্ত দু’বছর আমি সংগঠনটির সভাপতি ছিলাম।

অহংকারহীন, একজন নিপাট ভদ্রলোক মন্জু ভাই ছিলেন বন্ধুবৎসল ও অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী।

১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ন্যাপ-ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির গেরিলা দলের হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৮০ সালে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯০ থেকে বি,বি,সি বাংলা বিভাগে যুক্ত হন। এরপর জাপান রেডিও (NHK World)-তে দীর্ঘদিন জড়িত ছিলেন।

মুক্তিযুদ্ধ শেষে তিনি মস্কো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং জাপানি সহপাঠীকে বিয়ে করে ১৯৯৪ সাল থেকে স্থায়ীভাবে জাপানে বসবাস শুরু করেন। ২০০৯ সালে তিনি টোকিওস্থ ‘ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাবের সভাপতি নির্বচিত হন বিপুল ভোটে। এতে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে সম্যক ধারনা লাভ করা যায়।

তিনি দৈনিক প্রথম আলো-র জন্মলগ্ন থেকেই এবং ডেইলি স্টার পত্রিকার টোকিও প্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাপানের দু’টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। শ্রদ্ধেয় মন্জু ভাই কর্মসূত্রে সংবাদ সংগ্রহের কাজে জাপানের ৪৭টি প্রদেশেই ভ্রমণ করেছেন। ২০২১ সাল থেকে তিনি জাপানের শীর্ষস্থানীয় পত্রিকা ‘ মাইনিচি সিম্বুন’-এ নিয়মিত কলাম লিখেছেন।

তাঁর বড়ভাই সর্বজন শ্রদ্ধেয় জনাব, মফিদুল হক সাহেব ঢাকায় ‘মুক্তিযুদ্ধ যাদুঘর’-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি। ‘ বঙ্গ মহিলার জাপান যাত্রা’ বইটি তিনি বৃটিশ লাইব্রেরিতে মাইক্রোফিল্মে সংরক্ষিত থাকা ‘হরিপ্রভা তাকেদা’-র ভ্রমণ বর্ণনা সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। তিনি উদ্যোগ না নিলে হয়তোবা ‘ হরিপ্রভা তাকেদা’-র ভ্রমণ রচনা কালের অতীতে হারিয়ে যেতো। রাশিয়ার আটজন বিখ্যাত কবির কবিতা তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। রুশ কবিতাকে বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরার কাজটি তিনি করে গেছেন সাবলীলভাবে। টোকিও প্রবাসী বাঙালিদের মধ্যে সর্বপ্রথম NHK রেডিওতে আমার ১৮ মিনিটের ইন্টারভিউ নিয়েছিলেন। তার CD আমার কাছে এখনও সংরক্ষিত আছে। তাঁর মতো বড় মাপের মানুষের সান্নিধ্য আমার কাছে বিশেষ কিছু। আমার ছড়া খুব পছন্দ করতেন এবং সকল সময় উৎসাহিত করতেন। ফেবুতে আমার পোস্ট করা ছড়া/কবিতায় সব সময় লাইক/কমেন্ট করতেন। তাঁর স্নেহধন্য অধম আমি সত্যি শোকাহত। তিনি ছিলেন আমাদের(প্রবাসী বাঙালিদের) অভিভাবক। তিনি জাপানের রাজার সঙ্গে সরাসরি সাক্ষাৎ লাভের বিরল সম্মানের অধিকারী ছিলেন। ২০১৪ সালে আমি টোকিও থেকে দীর্ঘ ২৩ বছরের ইতি টেনে ঢাকায় চলে আসি। এরপর তিনি যখনি ঢাকায় আসতেন, ফোন করতেন। কখনও দেখা করেছি, কখনও পারি নি। জীবদ্দশায় তিনি মৃত্যুর পরে, তাঁর মৃতদেহকে মানব সেবায় ব্যবহারের জন্যে উৎসর্গ করে গেছেন। ওপারে শান্তিতে থাকুন, মন্জু ভাই।

তাঁর প্রকাশিত বইসমূহ–
১) আমার জাপান জীবনের কথা
২)রবীন্দ্রনাথের জাপান, জাপানের রবীন্দ্রনাথ
৩)হিরোশিমা, নাগাসাকির কথা
৪)আমার প্রবাস জীবনঃ সোভিয়েত পর্ব
৫)পৃথিবীর পথে পথে
৬)A Story of my time( ২০২২/কসমস বুকস্
৭)A Time to dream & A time of disappear.
৮) কবির কোনো প্রতিদ্বন্দ্বী নেইঃ বিশ শতকের আট রুশ কবির কবিতা
৯)চেঃ বন্দুকের পাশে কবিতা
১০)গিয়োস আপোলিনেরের কবিতাঃ অশ্রুভেজা চোখে করাঘাত
১১) A Little Fighter Sleeping With Arms.
১২) Brutal.
১৩)কাঁটা তারের এপার-ওপার
১৪)পূর্ব বাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি
১৫)মুজিব ট্র্যাজিডি।
★২৩ নভেম্বর/২০২৬( সোমবার)

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑