📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশ‘বস্তায় বস্তায় লেনদেন’: ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনালরাজনীতিদুই আ.লীগারের পাশে বসে পাপিয়া বললেন, জামায়াত-এনসিপির সাথে টকশো করব নামতামতকিংবদন্তির মহাপ্রয়াণশোবিজনিজের দেশের সংস্কৃতি ভুলে যেও না: বিবি রাসেলবাংলাদেশজলবায়ু প্রকল্পের বেসলাইন জরিপে এআরটি ল্যাব ও পল্লীশ্রীর চুক্তিশোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষবাংলাদেশ‘বস্তায় বস্তায় লেনদেন’: ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনালরাজনীতিদুই আ.লীগারের পাশে বসে পাপিয়া বললেন, জামায়াত-এনসিপির সাথে টকশো করব নামতামতকিংবদন্তির মহাপ্রয়াণশোবিজনিজের দেশের সংস্কৃতি ভুলে যেও না: বিবি রাসেলবাংলাদেশজলবায়ু প্রকল্পের বেসলাইন জরিপে এআরটি ল্যাব ও পল্লীশ্রীর চুক্তিশোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষ

‘বস্তায় বস্তায় লেনদেন’: ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ মন্তব্যের জন্য এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছে ট্রাইব্যুনাল-১। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সোমবার (২৩ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করা হয়।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে সশরীরে হাজির হয়ে ফুয়াদ বলেন, ট্রাইব্যুনাল নিয়ে এমন কোনো বক্তব্য তিনি দেননি; গণমাধ্যমে তার কথা বিকৃতভাবে এসেছে। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলতে চেয়েছিলেন এবং টিআইবির একটি প্রতিবেদন থেকে দুর্নীতির প্রসঙ্গ তুলেছিলেন।

ট্রাইব্যুনাল বলে, এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল বলে, “আদালত অবমাননা করলে জেলে যেতে হয়।” একজন ব্যারিস্টারের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করা হয়।

শুনানিতে ফুয়াদ নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন।

গত ২৮ অক্টোবর এক অনুষ্ঠানে ফুয়াদের ওই মন্তব্যের পর ১ নভেম্বর স্বপ্রণোদিতভাবে আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করে ট্রাইব্যুনাল। ডেঙ্গুতে আক্রান্ত থাকায় ৪ নভেম্বর হাজির হতে না পারায় তাকে ২৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑