নিজস্ব প্রতিবেদক
জাপানের কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারা শহরে আজ শনিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শীতকালীন আলোকসজ্জা উৎসব ‘সাগামিকো ইলুমিলিয়ন’। সাগামিহারার মিদোরি ওয়ার্ডের অ্যাডভেঞ্চার রিসোর্ট ‘সাগামিকো মোরি মোরি’তে প্রায় ৬০ লাখ এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। আয়োজকদের দাবি, এটি কান্তো অঞ্চলের সবচেয়ে বড় আলোকসজ্জাগুলোর একটি।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজন চলবে ২০২৭ সালের ৯ মে পর্যন্ত। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে; এরপর সাধারণত বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে (কিছু ব্যতিক্রম ছাড়া)। সাধারণত বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোকসজ্জা দেখা যাবে, তবে সময়ভেদে সূচি বদলাতে পারে।
রংধনু রঙের আলোয় সাজানো স্লাইড, আলো ও সংগীতের সমন্বয়ে নানা প্রদর্শনী আর রঙিন সাজসজ্জা দেখতে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থী এখানে ভিড় করেন। টোকিওসহ রাজধানী অঞ্চল থেকে গাড়িতে প্রায় ৫০ মিনিটের দূরত্বে অবস্থিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও এটি শীতের জনপ্রিয় ভ্রমণগন্তব্য।
যাওয়ার আগে টিকিট, সময়সূচি ও ছুটির দিনের তথ্য আয়োজকদের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



