সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক

  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামফলক ১৫ বছর পর বাফুফে ভবনে ফের নতুন করে স্থাপন করা হয়েছে। আজ শনিবার বিজয় দিবসে ফলকটি উন্মোচিত করা হয়েছে। যেখানে এবার বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই পাশাপাশি রাখা হয়।

এর আগে ২০০৯ সালে ৪ জানুয়ারি কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামখচিত ফলক স্থাপন করা হয়েছিল। বাফুফেতে বিদেশি ফুটবলার, ফিফা-এএফসি’র লোকজন আসে প্রায়ই। তারা যেন বুঝতে পারেন এজন্য এবার ইংরেজিতেও লেখা হয়েছে কীর্তিমানদের নাম।

ফলক উদ্বোধনকালে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মধ্যে ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্না, খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আবদুস সাত্তার, সুবাশ চন্দ্র সাহা, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যেখানে কোচ ও ম্যানেজারসহ ৩৬ জনের তালিকা সম্বলিত এই ফলক স্থাপন করা হয়েছে।

এদিকে বিজয় দিবসের দিন নামফলক উন্মোচনের পর বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে। লাল-সবুজ দুই দলে সাবেক ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচ ঘিরে বাফুফে টার্ফে সাবেক তারকা ফুটবলারদের মেলা বসেছিল। সাইফুল বারী টিটু, মামুন বাবু, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, নিজাম মজুমদার, আবু ফয়সাল, খন্দকার রকিব, মাসুদ রানা, আরিফুর রহমান পান্নু, সৈয়দ গোলাম জিলানী, মাহমুদুল হক লিটন, মিজানুর রহমান ডন, মাহবুব আলম পলোসহ আরো অনেকে এই ম্যাচে অংশ নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com