নিজস্ব প্রতিবেদক
সামরিক জনবলের হিসাবে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। Global Firepower-এর ২০২৬ সালের প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও প্যারামিলিটারি বাহিনী মিলিয়ে বাংলাদেশের মোট জনবল প্রায় ৭০ লাখ।
এর মধ্যে রয়েছে ২ লাখ ৪ হাজার সক্রিয় সামরিক সদস্য এবং প্রায় ৬৮ লাখ প্যারামিলিটারি সদস্য। এই বিশাল সংখ্যার বড় অংশ এসেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হিসাব থেকে।
তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে ভিয়েতনাম (৫৮ লাখ), ইউক্রেন (৫০ লাখ) ও ভারত (৪৯ লাখ)। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র রয়েছে পরবর্তী অবস্থানগুলোতে।




