নিজস্ব প্রতিবেদক
পর্যটকদের কারণে শব্দদূষণ, নিয়ম না মেনে ময়লা ফেলা এবং আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ বাড়তে থাকায় টোকিওর ২৩টি ওয়ার্ডেই Airbnb-এর মতো স্বল্পমেয়াদি বাসা ভাড়ার (মিনপাকু) ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টোকিওর ২৩টি ওয়ার্ডে প্রায় ১৭ হাজার মিনপাকু রয়েছে, যা জাপানের মোট মিনপাকুর প্রায় ৪০ শতাংশ। সর্বশেষ কিতা ওয়ার্ডও কড়া নিয়মসংক্রান্ত অধ্যাদেশ পাস করেছে। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে সেখানে আবাসিক এলাকায় মালিক বা পরিচালক উপস্থিত না থাকলে নতুন করে স্বল্পমেয়াদি ভাড়ার ব্যবসা চালু করা যাবে না।
প্রবাসীদের জন্য পরামর্শ: যাঁরা বাসা বা রুম স্বল্পমেয়াদে ভাড়া দেন বা দেওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা নিজ ওয়ার্ড অফিসের নতুন নিয়ম জেনে নিন। নিবন্ধন ছাড়া মিনপাকু চালালে জরিমানা হতে পারে।



