নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তুরাগ থানা পুলিশ জানিয়েছে, এমন কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই।
একই সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে একটি বাসে আগুন লাগে।
এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পল্লবী, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।




